বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

S2E54 | 2:102 | তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত | Quranic thoughts in Bangla

 #BlackMagic #জাদুবিদ্যা #Bangla

S2E54 | 2:102 | তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত | Quranic thoughts in Bangla তারা ঐ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত। সুলায়মান কুফর করেনি; শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল, তা শিক্ষা দিত। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফের হয়ো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যদ্দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে, তা খুবই মন্দ যদি তারা জানত।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=bm9UhfnJEZo

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

S2E53 | 2:99-101 | আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি | Quranic thoughts in Bangla

 #signs #Quran #Muhammad

S2E53 | 2:99-101 | আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি | Quranic thoughts in Bangla আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না। কি আশ্চর্য, যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, বরং অধিকাংশই বিশ্বাস করে না। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল আগমন করলেন-যিনি ঐ কিতাবের সত্যায়ন করেন, যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কেতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল-যেন তারা জানেই না।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=5dNf6EeQhpU&ab_channel=QuranicThoughtsinBangla

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

S2E52 | 2:98 | নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু

 #ফেরেশতা

S2E52 | 2:98 | নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়, নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=7eOrsxAJ69w&ab_channel=QuranicThoughtsinBangla

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

S2E51| 2:98 | জিবরাঈল ও মিকাঈলের | Quranic thoughts in Bangla

 #জিবরাঈল #মিকাঈল #Bangla

S2E51| 2:98 | জিবরাঈল ও মিকাঈলের | Quranic thoughts in Bangla যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়, নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=tF5czofBoHw&ab_channel=QuranicThoughtsinBangla

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

S2E50 | 2:97-98 | যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়

 #Gabriel #জিবরাঈল #bangla

S2E50 | 2:97-98 | যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয় আপনি বলে দিন, যে কেউ জিবরাঈলের শত্রু হয়-যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা। যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়, নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=f7BahZ5EysA&ab_channel=QuranicThoughtsinBangla

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

S2E49 | 2:94-96 | তাদের প্রত্যেকে কামনা করে, যেন হাজার বছর আয়ু পায়

 #Epicureanism

S2E49 | 2:94-96 | তাদের প্রত্যেকে কামনা করে, যেন হাজার বছর আয়ু পায় বলে দিন, যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে-অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা কর, যদি সত্যবাদী হয়ে থাক। কস্মিনকালেও তারা মৃত্যু কামনা করবে না ঐসব গোনাহর কারণে, যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গোনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেকে কামনা করে, যেন হাজার বছর আয়ু পায়। অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখেন যা কিছু তারা করে।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=p6asTtle9iM&ab_channel=QuranicThoughtsinBangla

রবিবার, ১ নভেম্বর, ২০২০

S2E48 | 2:93 | কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল

 #Israel #Jew #Bangla

S2E48 | 2:93 | কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে, শক্ত করে ধর, আমি যা তোমাদের দিয়েছি আর শোন। তারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল। বলে দিন, তোমরা বিশ্বাসী হলে, তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=CDNRy16gVjo&ab_channel=QuranicThoughtsinBangla