শুক্রবার, ৫ মার্চ, ২০২১

S2E137 | 2:216 | বস্তুতঃ আল্লাহ্ই জানেন, তোমরা জান না।

 #knowledge​ #যুদ্ধ​ #জ্ঞান​

S2E137 | 2:216 | বস্তুতঃ আল্লাহ্ই জানেন, তোমরা জান না। তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপ্রিয় কিন্তু তোমরা কোন কিছু অপছন্দ কর সম্ভবতঃ তোমাদের জন্য তা কল্যাণকর এবং সম্ভবতঃ কোন কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহ্ই জানেন, তোমরা জান না।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=jEy9oAMxyhA&ab_channel=QuranicThoughtsinBangla

S2E136 | 2:215 | তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে?

 #charity​ #ব্যয়​

S2E136 | 2:215 | তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বল, ‘তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য। আর যে কোন ভাল কাজ তোমরা কর, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত’।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=Equ-lTzUnys&ab_channel=QuranicThoughtsinBangla

সোমবার, ১ মার্চ, ২০২১

S2E135 | 2:214 | জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী

#আল্লাহর_সাহায্য​ S2E135 | 2:214 | জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী তোমরা কি এমন ধারণা পোষণ কর যে, তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনও পর্যন্ত তোমাদের আগের লোকেদের মত অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না এবং মুসীবত স্পর্শ করেছিল এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে, নাবী ও তার সঙ্গের মু’মিনগণ চিৎকার করে বলেছিল- আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।


watch it on youtube

https://www.youtube.com/watch?v=oC13BfArEJ0&ab_channel=QuranicThoughtsinBangla

S2E134 | 2:213 | মানুষ ছিল এক উম্মত

 #উম্মত​ #ইতিহাস​

S2E134 | 2:213 | মানুষ ছিল এক উম্মত মানুষ ছিল এক উম্মত। অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্যসহ তাদের সাথে কিতাব নাযিল করলেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন, যে বিষয়ে তারা মতবিরোধ করত। আর তারাই তাতে মতবিরোধ করেছিল, যাদেরকে তা দেয়া হয়েছিল, তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে বিদ্বেষবশত। অতঃপর আল্লাহ নিজ অনুমতিতে মুমিনদেরকে হিদায়াত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হিদায়াত দেন।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=7tXk3mW1GOc&ab_channel=QuranicThoughtsinBangla

S2E133 | 2:211-212 | যে আল্লাহর নিয়ামাত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করে

 #ইতিহাস​ #নিয়ামাত​

S2E133 | 2:211-212 | যে আল্লাহর নিয়ামাত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করে বানী ইসরাঈলকে জিজ্ঞেস কর, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। কোন ব্যক্তি আল্লাহর নিয়ামাত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। কাফিরদের নিকট পার্থিব জীবন মোহনীয় করা হয়েছে এবং তারা মুমিনদেরকে বিদ্রূপ করে থাকে, বস্তুতঃ ক্বিয়ামাতের দিন মুত্তাকীগণ তাদের চেয়ে উন্নত অবস্থায় থাকবে, আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত রিযক দিয়ে থাকেন।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=jXwZAm95x0s&ab_channel=QuranicThoughtsinBangla

S2E132 | 2:210 | য়ায় আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন

 #আল্লাহ​

S2E132 | 2:210 | য়ায় আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন তারা কি এরই অপেক্ষা করছে যে, মেঘের ছায়ায় আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের ফয়সালা করে দেয়া হবে। আর আল্লাহর নিকটই সব বিষয় প্রত্যাবর্তিত হবে।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=mWpiEQfzD_g&ab_channel=QuranicThoughtsinBangla

S2E131 | 2:120 | হে মু’মিনগণ! ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ কর

 #ধর্মনিরপেক্ষতা​ #secularism​

S2E131 | 2:120 | হে মু’মিনগণ! ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ কর হে মু’মিনগণ! ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ কর এবং শায়ত্বনের পদাঙ্ক অনুসরণ করে চলো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের নিকট সুস্পষ্ট হুকুম পৌঁছার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে তবে জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=3s9zhXVGtaI&ab_channel=QuranicThoughtsinBangla