আর তারা কিরূপে তোমাকে মীমাংসাকারী বানিয়ে নিচ্ছে? অথচ তাদের কাছে তাওরাত রয়েছে, যাতে আল্লাহর বিধান বিদ্যমান! অতঃপর তারা (তোমার মীমাংসা হতে) ফিরে যায়, আর তারা কখনও বিশ্বাসী নয়।
আমি তাওরাত নাযিল করেছিলাম, যাতে হিদায়াত ছিল এবং (আনুষ্ঠানিক বিধানাবলীর) আলো ছিল, আল্লাহর অনুগত নাবীগণ তদনুযায়ী ইয়াহুদীদেরকে আদেশ করত আর আল্লাহওয়ালাগণ এবং আলিমগণও। কারণ এই যে, তাদেরকে এই কিতাবুল্লাহর সংরক্ষণের আদেশ দেয়া হয়েছিল এবং তারা এর সাক্ষী। অতএব (হে ইয়াহুদী আলিমগণ!) তোমরা মানুষকে ভয় করনা, বরং আমাকে ভয় কর; আর আমার বিধানসমূহের বিনিময়ে (পার্থিব) সামান্য বস্তু গ্রহণ করনা; আর যে ব্যক্তি আল্লাহর অবতারিত (বিধান) অনুযায়ী বিচার করেনা, এমন লোকতো পূর্ণ কাফির। - সূরা আল মায়েদা, আয়াতঃ ৪৩-৪৪ S6E39 || 5: 43-44 || এমন লোকতো পূর্ণ কাফির || সূরা আল মায়েদা আমাদের সকল একাউন্টের লিংক : ১. ফেসবুক পেজ (Facebook Page) - https://www.facebook.com/quranicthoughtsinbangla/ ২. ইউটিউব (Bangla YouTube Channel) - https://www.youtube.com/+@QuranicThoughtsInBangla ৩. ইউটিউব (English YouTube Channel) - https://www.youtube.com/@abdulbaqisharaf ৪. ইন্সটাগ্রাম (Instagram) - https://www.instagram.com/QuranicThoughtsInBangla *আল্লাহর জন্য আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগতম এবং এ যাত্রায় আপনার সহযোগিতা কাম্য। Quranic Thoughts in Bangla Dr. Abdul Baqi Sharaf কুরআনের চিন্তাধারা। ডঃ আব্দুল বাকী শরফ। #Quran #IslamicReminders #IslamicQuotes #IslamicChannel #Muslim #Muslims #Bangla #Bangladesh #BD #SurahAlMa'idah #সূরাআলমায়েদা #মায়েদা #QuranicThoughtsInBangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন