ওহে ঈমানদারগণ! আল্লাহ তোমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন (মুহরিম অবস্থায়) শিকারের ব্যাপারে যা তোমাদের হাত আর বর্শার নাগালের ভিতর এসে যায়, এটা জেনে নেয়ার জন্য যে অদৃশ্যে থেকেও কে আল্লাহকে ভয় করে। (সুস্পষ্টভাবে জানানো হয়েছে) এরপরও যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ওহে বিশ্বাসীগণ! ইহরাম অবস্থায় তোমরা শিকার হত্যা করো না। জেনে বুঝে তোমাদের কেউ তা হত্যা করলে তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু। যে ব্যাপারে তোমাদের মধ্যের ন্যায়পরায়ণ দু’জন লোক ফায়সালা করে দেবে, তা কা‘বাতে কুরবানীর জন্য পাঠাতে হবে। কিংবা তার কাফফারা হল কয়েকজন মিসকিনকে খাদ্য দান অথবা তদনুরূপ রোযা পালন, যেন সে স্বীয় কৃতকর্মের ফল ভোগ করে, পূর্বে যা হয়ে গেছে আল্লাহ তা ক্ষমা করেছেন; কেউ (পাপকাজ) পুনরায় করলে আল্লাহ তার নিকট হতে প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ মহা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণে পূর্ণ সক্ষম। আমাদের সকল একাউন্টের লিংক : ১. ফেসবুক পেজ (Facebook Page) - https://www.facebook.com/quranicthoughtsinbangla/ ২. ইউটিউব (Bangla YouTube Channel) - https://www.youtube.com/+@QuranicThoughtsInBangla ৩. ইউটিউব (English YouTube Channel) - https://www.youtube.com/@abdulbaqisharaf ৪. ইন্সটাগ্রাম (Instagram) - https://www.instagram.com/QuranicThoughtsInBangla আল্লাহর জন্য আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগতম এবং এ যাত্রায় আপনার সহযোগিতা কাম্য। Quranic Thoughts in Bangla Dr. Abdul Baqi Sharaf কুরআনের চিন্তাধারা। ডঃ আব্দুল বাকী শরফ। #Quran #IslamicReminders #IslamicQuotes #IslamicChannel #Muslim #Muslims #Bangla #Bangladesh #BD #SurahAlMa'idah #সূরাআলমায়েদা #মায়েদা #QuranicThoughtsInBangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন