হে মুমিনগণ, তোমাদের উপর তোমাদের নিজদের দায়িত্ব। যদি তোমরা সঠিক পথে থাক তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন; তখন তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন।
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
S7E28 | 5:103-104 | যারা কুফরী করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে
S7E28 | 5:103-104 | যারা কুফরী করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে
আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহীরাহ্, না সাইবাহ্, না ওয়াসীলাহ্, না হাম বরং যারা কুফরী করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, তাঁদের অধিকাংশই নির্বোধ। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রসূলের দিকে এসো (তখন) তারা বলে, আমরা আমাদের পিতৃপুরুষকে যা করতে দেখেছি (যে পথ ও পন্থা অবলম্বন করতে দেখেছি) আমাদের জন্য তাই যথেষ্ট। যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং সঠিক পথপ্রাপ্ত ছিল না (তবুও কি তারা তাদের পথেই চলবে)?S7E27 | 5:100 - 102 | অপবিত্র আর পবিত্র সমান নয়, যদিও অপবিত্র বস্তুর প্রাচুর্য তোমাকে আকৃষ্ট করে।
বল, অপবিত্র আর পবিত্র সমান নয়, যদিও অপবিত্র বস্তুর প্রাচুর্য তোমাকে আকৃষ্ট করে। কাজেই হে জ্ঞানী সম্প্রদায়! তোমরা আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফলকাম হতে পার।
s7e26 | 5:97-99 | সম্মানিত গৃহ কা‘বাকে আল্লাহ মানুষের স্থিতিশীলতার কারণ রূপে তৈরী করেছেন
সম্মানিত গৃহ কা‘বাকে আল্লাহ মানুষের স্থিতিশীলতার কারণ রূপে তৈরী করেছেন এবং সম্মানিত মাসসমূহকে, হারামে কুরবানীর জন্তুকে এবং সেই পশুকেও যার গলায় বিশেষ ধরণের বেড়ী পড়ানো হয়েছে। এটা এ জন্য যেন তোমরা দৃঢ় বিশ্বাস রাখ যে, নিশ্চয়ই আল্লাহ আকাশসমূহ ও যমীনস্থিত সব বস্তুরই খবর রাখেন, আর নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী।
S7E25 | 5:96 | সমুদ্রের শিকার ও তা ভক্ষণ তোমাদের জন্য হালাল করা হয়েছে
সমুদ্রের শিকার ও তা ভক্ষণ তোমাদের জন্য হালাল করা হয়েছে, তোমাদের আর সফরকারীদের ভোগের জন্য। ইহরাম অবস্থায় থাকা পর্যন্ত স্থলের শিকার তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহকে ভয় কর যাঁর কাছে তোমাদেরকে একত্রিত করা হবে।
আমাদের সকল একাউন্টের লিংক : ১. ফেসবুক পেজ (Facebook Page) - https://www.facebook.com/quranicthoughtsinbangla/ ২. ইউটিউব (Bangla YouTube Channel) - https://www.youtube.com/+@QuranicThoughtsInBangla ৩. ইউটিউব (English YouTube Channel) - https://www.youtube.com/@abdulbaqisharaf ৪. ইন্সটাগ্রাম (Instagram) - https://www.instagram.com/QuranicThoughtsInBangla আল্লাহর জন্য আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগতম এবং এ যাত্রায় আপনার সহযোগিতা কাম্য। Quranic Thoughts in Bangla Dr. Abdul Baqi Sharaf কুরআনের চিন্তাধারা। ডঃ আব্দুল বাকী শরফ। #Quran #IslamicReminders #IslamicQuotes #IslamicChannel #Muslim #Muslims #Bangla #Bangladesh #BD #SurahAlMa'idah #সূরাআলমায়েদা #মায়েদা #QuranicThoughtsInBanglaS7E24 | 5:94-95 | ইহরাম অবস্থায় তোমরা শিকার হত্যা করো না
ওহে ঈমানদারগণ! আল্লাহ তোমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন (মুহরিম অবস্থায়) শিকারের ব্যাপারে যা তোমাদের হাত আর বর্শার নাগালের ভিতর এসে যায়, এটা জেনে নেয়ার জন্য যে অদৃশ্যে থেকেও কে আল্লাহকে ভয় করে। (সুস্পষ্টভাবে জানানো হয়েছে) এরপরও যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ওহে বিশ্বাসীগণ! ইহরাম অবস্থায় তোমরা শিকার হত্যা করো না। জেনে বুঝে তোমাদের কেউ তা হত্যা করলে তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু। যে ব্যাপারে তোমাদের মধ্যের ন্যায়পরায়ণ দু’জন লোক ফায়সালা করে দেবে, তা কা‘বাতে কুরবানীর জন্য পাঠাতে হবে। কিংবা তার কাফফারা হল কয়েকজন মিসকিনকে খাদ্য দান অথবা তদনুরূপ রোযা পালন, যেন সে স্বীয় কৃতকর্মের ফল ভোগ করে, পূর্বে যা হয়ে গেছে আল্লাহ তা ক্ষমা করেছেন; কেউ (পাপকাজ) পুনরায় করলে আল্লাহ তার নিকট হতে প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ মহা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণে পূর্ণ সক্ষম। আমাদের সকল একাউন্টের লিংক : ১. ফেসবুক পেজ (Facebook Page) - https://www.facebook.com/quranicthoughtsinbangla/ ২. ইউটিউব (Bangla YouTube Channel) - https://www.youtube.com/+@QuranicThoughtsInBangla ৩. ইউটিউব (English YouTube Channel) - https://www.youtube.com/@abdulbaqisharaf ৪. ইন্সটাগ্রাম (Instagram) - https://www.instagram.com/QuranicThoughtsInBangla আল্লাহর জন্য আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগতম এবং এ যাত্রায় আপনার সহযোগিতা কাম্য। Quranic Thoughts in Bangla Dr. Abdul Baqi Sharaf কুরআনের চিন্তাধারা। ডঃ আব্দুল বাকী শরফ। #Quran #IslamicReminders #IslamicQuotes #IslamicChannel #Muslim #Muslims #Bangla #Bangladesh #BD #SurahAlMa'idah #সূরাআলমায়েদা #মায়েদা #QuranicThoughtsInBanglaশনিবার, ২০ জুন, ২০২৬
S7E23 | 5:90-93 | মদ, জুয়া আর মূর্তী ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানী কাজ,
হে বিশ্বাসীগণ! মদ, জুয়া আর মূর্তী ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানী কাজ, তোমরা তা বর্জন কর, যাতে তোমরা সাফল্যমন্ডিত হতে পার।
আমাদের সকল একাউন্টের লিংক : ১. ফেসবুক পেজ (Facebook Page) - https://www.facebook.com/quranicthoughtsinbangla/ ২. ইউটিউব (Bangla YouTube Channel) - https://www.youtube.com/+@QuranicThoughtsInBangla ৩. ইউটিউব (English YouTube Channel) - https://www.youtube.com/@abdulbaqisharaf ৪. ইন্সটাগ্রাম (Instagram) - https://www.instagram.com/QuranicThoughtsInBangla আল্লাহর জন্য আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগতম এবং এ যাত্রায় আপনার সহযোগিতা কাম্য। Quranic Thoughts in Bangla Dr. Abdul Baqi Sharaf কুরআনের চিন্তাধারা। ডঃ আব্দুল বাকী শরফ। #Quran #IslamicReminders #IslamicQuotes #IslamicChannel #Muslim #Muslims #Bangla #Bangladesh #BD #SurahAlMa'idah #সূরাআলমায়েদা #মায়েদা #QuranicThoughtsInBangla